ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসির জনসচেতনতামূলক কার্যক্রম শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২৩, ১৭:৫৬আপডেট : ১৭ মে ২০২৩, ১৭:৫৬

ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকে সচেতন ও সম্পৃক্ত করতে ব্যাপক প্রচারণা চালানোর সিদ্বান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এই কার্যক্রমে যুক্ত হয়েছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও জাতীয় স্কাউট দল। তারা বাড়ি বাড়ি গিয়ে মশক নিধনে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করবে।

বুধবার (১৭ মে) দুপুরে রাজধানীর মিরপুর-১ এ সনি সিনেমা হলের সামনে থেকে এই সচেতনতা কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। এ সময় তিনি এসব কথা বলেন।

মেয়র আতিক বলেন, ‘ডিএনসিসির সঙ্গে বিএনসিসি ও জাতীয় স্কাউট দলের সদস্যরা প্রতিটি বাড়িতে যাবে। সাধারণ মানুষকে সচেতন করবে। বাড়িতে জমে থাকা পানি ফেলে দিতে মানুষকে উদ্বুদ্ধ করা হবে।’

স্কাউট ও বিএনসিসির সদস্য এবং কাউন্সিলরসহ সবাইকে নিয়ে র‌্যালিতে অংশ নেন ডিএনসিসি মেয়র

তিনি বলেন, ‘বিভিন্ন অঞ্চলকে ৪০০ মিটার ৪০০ মিটার গ্রিডে ভাগ করে এই সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হবে।’

সচেতনতা কার্যক্রম উদ্বোধন করে স্কাউট ও বিএনসিসির সদস্য এবং কাউন্সিলরসহ সবাইকে নিয়ে র‍্যালিতে অংশ নেন ডিএনসিসি মেয়র। এতে অংশ নেন বিএনসিসি এবং স্কাউট দলের দুইশ’ সদস্য। র‍্যালিটি সনি সিনেমা হলের সামনে থেকে শুরু হয়ে আল-নাহিয়ান উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।

ডিএনসিসি মেয়র বিদ্যালয়ের মাঠে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। ট্রাকে উঠে এডিস মশার উৎসস্থল-গাড়ির পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, মাটির পাত্র, খাবারের প্যাকেট, অব্যবহৃত কমোড দেখিয়ে শিক্ষার্থীদের সচেতন করেন।

এ সময় ছিলেন– ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদি, বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার কাজী নাজমুল হক, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম ও ডিএনসিসির কাউন্সিলররা।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান