রাজধানীতে ছাদ থেকে পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৩, ১৪:০৩আপডেট : ২০ মে ২০২৩, ১৪:০৩

রাজধানীর হাজারীবাগে ছাদ থেকে পড়ে আহত মাদ্রাসা শিক্ষার্থী মো. রাকিবুল হাসানের (১১) মৃত্যু হয়েছে। শনিবার (২০ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

রাকিবুল বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল গ্রামের আনিসুর রহমানের ছেলে। সে হাজারীবাগ আলআমিন এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ে থাকতো। ওই মাদ্রাসার হেবজো বিভাগের শিক্ষার্থী ছিল। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়। মৃতের বাবা একজন শ্রমিক। তিনি পরিবার নিয়ে হাজারীবাগ বারৈইখালী থাকেন।

মৃতের বাবা আনিসুর রহমান বলেন, ‘যতটুকু জানতে পেরেছি শুক্রবার বিকালে ওই মাদ্রাসার তৃতীয়তলার ছাদে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে নিচে পড়ে যায় রাকিবুল। পরে মাদ্রাসার শিক্ষকরা উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। খবর পেয়ে হাসপাতালে এসে ছেলেকে গুরুতর অবস্থায় দেখতে পাই। সেখান চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানিয়েছে।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের