ভবন থেকে ফেলে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ, আটক ৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২৩, ১৫:৩৮আপডেট : ১১ জুন ২০২৩, ১২:৩৮

রাজধানীর বাড্ডায় ছয়তলা থেকে লিফটের ফাঁকা দিয়ে ফেলে অপু ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ জুন) রাতে বাড্ডার সাঁতারকুল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছয় জনকে আটক করেছে পুলিশ। বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ এ তথ্য জানান।

বাড্ডা সাঁতারকুলের উত্তরপাড়ার মৃত সোহরাব আলমের ছেলে অপু। তিনি ইট-বালুর ব্যবসা করতেন। এক ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি।  

এসআই আব্দুস শাকুর বলেন, ‘খবর পেয়ে এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগ থেকে ওই ব্যবসায়ীর মরদেহ নিয়ে যায় পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় ছয় জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তধীন। মামলাও প্রক্রিয়াধীন রয়েছে।’

তিনি বলেন, ‘শুক্রবার রাত সোয়া ১০টার দিকে পূর্ব শত্রুতার জেরে অপু ইসলামকে মারধর করে প্রতিপক্ষের লোকজন। এক পর্যায়ে সাঁতারকুল শান্তিপাড়া মাস্টার কমপ্লেক্সের সাততলা নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়ে ছয়তলা থেকে লিফটের ফাঁকা দিয়ে নিচে ফেলে দেয়।’

নিহতের মামা দীন ইসলাম বলেন, ‘শুক্রবার রাতে সাঁতারকুল উত্তরপাড়া বাসার গাছে পানি দিচ্ছিল অপু। সে সময় পানির ছিটা কয়েকজন শিক্ষার্থীর গায়ে পড়ে। এ নিয়ে শাহাদাত মাস্টার, মোর্শেদ, সাজ্জাদ ও তাদের ভাড়াটিয়া সনেত, মেহেদী, শাহজাহানসহ তিন শিক্ষার্থী অপুর ওপর ক্ষিপ্ত হয়। পরে তারা সবাই মিলে অপুকে মারধর করতে করতে নির্মাণাধীন ভবনে নিয়ে ফেলে দেয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম