ডিএসসিসির ৪ স্থাপনার নাম পরিবর্তন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৩, ১৯:১৫আপডেট : ১৩ জুন ২০২৩, ১৯:১৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন দুটি পার্ক, নির্মিতব্য একটি সামাজিক অনুষ্ঠান কেন্দ্র ও একটি সেতুর নতুন নামকরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) ডিএসসিসির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক দফতর আদেশে এ তথ্য জানানো হয়। এই আদেশ দ্রুত কার্যকর হবে বলে দফতর আদেশে উল্লেখ করা হয়েছে।

দফতর আদেশে জানানো হয়, ১৭ নম্বর ওয়ার্ডের কলাবাগান মাঠসংলগ্ন পার্কের নাম ‘শহীদ শেখ রাসেল শিশু পার্ক’, ৪৮ নম্বর ওয়ার্ডের যাত্রাবাড়ী চৌরাস্তা-সংলগ্ন পার্কের নাম ‘শহীদ শেখ রাসেল পার্ক, যাত্রাবাড়ী’, ২৭ নম্বর ওয়ার্ডের ঢাকেশ্বরী মন্দিরের উল্টো দিকে খালি জায়গায় নির্মিতব্য কমিউনিটি সেন্টারের নাম ‘বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আজিজ সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’ এবং কামরাঙ্গীর চর (লোহারপুর) ব্রিজের স্থলে নবনির্মিত ৬ লেনের আধুনিক ব্রিজের নাম ‘মেয়র শেখ তাপস সেতু’ নামকরণ করা হয়েছে।

আরও উল্লেখ করা হয়, করপোরেশনের সব বিভাগীয় প্রধানরা সংশ্লিষ্ট বিভাগীয় রেকর্ডপত্রে নামকরণ করা স্থাপনার নামের বিষয়টি নিশ্চিত করবেন এবং সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নতুন নামকরণ সংবলিত নামফলক লাগানোর ব্যবস্থা নেবেন।

/এএইচএ/এনএআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম