ঢাকার জলাবদ্ধতা ৭০ থেকে ১০ ভাগে নেমে এসেছে, দাবি মেয়র তাপসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২৩, ১৪:৪৯আপডেট : ১৪ জুন ২০২৩, ১৫:০০

সময়োপযোগী পদক্ষেপের কারণে ঢাকা শহরের জলাবদ্ধতা ৭০ থেকে ১০ ভাগে নেমে এসেছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘আগামী মৌসুমে ঢাকা শহরে আর কোনও জলাবদ্ধতা থাকবে না। ২০২০ সালেও একটু বৃষ্টি হলে শহর প্লাবিত হয়ে যেতো, মনে হতো বন্যা হয়ে গেছে। সেখান থেকে আমরা জলাবদ্ধতা ১০ ভাগে নিয়ে এসেছি।

বুধবার (১৪ জুন) রাজধানীর বংশালে শামসাবাদ খেলার মাঠের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মেয়র তাপস বলেন, ‘বর্ষা মৌসুমে আমাদের বড় দুশ্চিন্তা অবশ্যই জলমগ্নতা ও জলাবদ্ধতা। আমরা যখন ২০২০ সালে দায়িত্ব নেই তখন খাল, নর্দমাগুলো আমাদের দায়িত্বে ছিল না। তখন অল্প বৃষ্টিতেই ঢাকা শহরের ৭০ ভাগ এলাকা জলমগ্ন হয়ে যেতো, প্লাবিত হয়ে যেতো। মনে হতো যেন বন্যা হয়ে গেছে।’

শামসাবাদ খেলার মাঠ উদ্বোধন করেন মেয়র তাপস

শেখ ফজলে নূর তাপস বলেন, ‘প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম খাল ও নর্দমাগুলো আমাদের কাছে হস্তান্তর করেন। এরপর আমরা ১৩৬টা স্থান নির্ধারণ করে প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন করেছি। এর ফলে জলাবদ্ধতা ১০ ভাগে নেমে এসেছে। কিছু কিছু বিচ্ছিন্ন জায়গা ছাড়া এখন আর জলমগ্নতা নাই।’

মেয়র বলেন, ‘আমাদের কিছু কাজ চলমান আছে যেগুলো শেষ হলে আগামী মৌসুমে আর জলাবদ্ধতা থাকবে না।’

শামসাবাদ খেলার মাঠ উদ্বোধন করে মেয়র তাপস বলেন, ‘আমাদের লক্ষ্য একটি উন্নত রাজধানী গড়ে তোলা। উন্নত ঢাকা গড়তে প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ, উদ্যানের ব্যবস্থা করা; উন্মুক্ত জায়গার ব্যবস্থা করা। সেখানে ছেলে-মেয়েরা খেলতে পারবে, বয়স্করা হাঁটতে পারবেন। সবাই নির্মল বাতাস উপভোগ করতে পারবেন– সেই পরিপ্রেক্ষিতে আমাদের কার্যক্রম পুরোদমে চলছে।’

শামসাবাদ খেলার মাঠ

এ সময় মেয়র সামসাবাদ খেলার মাঠের হাঁটার পথ (ওয়াকওয়ে) সংলগ্ন জায়গায় একটি পলাশ গাছের চারা রোপণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন– ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, সচিব আকরামুজ্জামান প্রমুখ।

/এএইচএ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম