ডেঙ্গু নিয়ন্ত্রণে রবিবার থেকে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৩, ১৯:৪০আপডেট : ১৫ জুন ২০২৩, ২০:২৩

ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী রবিবার (১৮ জুন) থেকে মাঠ পর্যায়ে কাজ করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। বৃহস্পতিবার (১৫ জুন) করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান পদায়নকৃত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে মিজানুর রহমান বলেন, ‘এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণই প্রমাণিত কর্মপন্থা। সেই লক্ষ্যে আইনি বিধিবিধানের মধ্যে থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্যই আপনাদের এখানে পদায়ন করা হয়েছে।’

তিনি বলেন, ‘জনকল্যাণে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা যেমন জরুরি তেমনি সাধারণ মানুষ যেন আরও বেশি সচেতন হন সে বিষয়টিতেও আপনারা সর্বাধিক গুরুত্ব দেবেন। আশা করি, আপনাদের কর্মদক্ষতার মাধ্যমে ডিএসসিসির আওতাধীন এলাকায় আমরা ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে রাখতে পারবো।’

এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির প্রমুখ।

/এএইচএ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম