ওয়ারীতে গ্যাসের লাইনে আগুন: মৃত্যু বেড়ে ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২৩, ১৭:১৩আপডেট : ২০ জুন ২০২৩, ১৭:২৫

রাজধানীর ওয়ারী পুরনো থানার পাশে টিপু সুলতান সড়কে গ্যাস লাইনে লাগা আগুনে দগ্ধদের মধ্যে আনোয়ার (২১) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় দুই জনের মৃত্যু হলো। মঙ্গলবার (২০ জুন) সকাল সাড়ে ৯টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ‘আনোয়ারের শরীরে ২২ শতাংশ দগ্ধ হয়েছিল।’

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে আনোয়ার।  

মো. তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় গত ১২ জুন বিকালে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) শ্রমিক মো. সোহেল মারা যান। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও তিন জন। তার হলেন– মো. হেলাল (৪০), আব্দুর রশিদ (৬৫) এবং মামুন বিল্ডার্সের প্রজেক্ট ইন্সপেক্টর মামুন (৫০)। মো. হেলালের শরীরের ১০ শতাংশ, আব্দুর রশিদের ৭ শতাংশ, মামুনের শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে।

এর আগে, ৭ জুন রাত ২টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের খবর পায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হন। পরে তিতাস গ্যাসের দুটি টিম তাদের সঙ্গে যুক্ত হয়। পরে ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার সময় ডিপিডিসির শ্রমিক ও মামুন বিল্ডার্সে লোকজন সেখানে কাজ করছিলেন।

আরও পড়ুন...

ওয়ারীতে গ্যাসের লাইনে আগুন: দগ্ধ ৫ জন বার্ন ইউনিটে ভর্তি

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক