তেজগাঁওয়ে গ্যাস লাইন বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২৩, ১৬:০৩আপডেট : ২১ জুন ২০২৩, ১৬:১০

রাজধানীর তেজগাঁওয়ে গ্যাসের লাইন বিস্ফোরণে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকালে আনিছা বেগম (৫০) এবং ওইদিন দিবাগত রাত সাড়ে ১২টায় তার স্বামী আব্দুল কুদ্দুস (৫৮) মারা যান। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

আনিছা ও আব্দুল কুদ্দুসের গ্রামের বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাতলামারী।

দম্পতির ছেলে মো.আনিসুর জানান, তার বাবা দিনমজুর ছিলেন। মা বাসাবাড়িতে কাজ করতেন। তারা দুই জন তেজগাঁওয়ের নাখালপাড়া থাকতেন। গত ১৫ জুন বাড়ির পাশে টিনের প্রাচীর দিয়ে ভেতরে ভেকু মেশিনে মাটি কাটার কাজ চলছিল। সেখানে মাটি কাটার সময় গ্যাসের লাইনের পাইপ ভেঙে ফেলা হয়। বিষয়টি প্রথমে কেউ বুঝতে পারেনি। পরে সেই লাইন থেকে গ্যাস বের হয়ে তার বাবা-মার রুম গ্যাসে আচ্ছন্ন হয়ে পড়ে। মঙ্গলবার রাত ৯টার দিকে হঠাৎ বিস্ফোরণে তাদের রুমে আগুন ধরে যায়। এতে তারা দগ্ধ হন। ঘটনার সময় তারা দুজনেই ঘুমিয়ে ছিলেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান