কাতার পাঠানোর কথা বলে অর্থ আত্মসাৎ, আটক ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৩, ১৯:১৮আপডেট : ০১ জুলাই ২০২৩, ১৯:১৮

সিরাজগঞ্জের গৃহবধূ আইরিন খাতুনকে (২০) গৃহকর্মী হিসেবে কাতার পাঠানোর কথা বলে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে রবিন খন্দকার ও শান্ত কালু নামে দুই জনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় রবিন, শান্ত ছাড়াও রাকিব, সিপন নামে দুই জনকে আসামি করে বিমানবন্দর থানায় দণ্ডবিধি আইনে মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী।

জানা গেছে, আইরিন তার গ্রামের এক ব্যক্তির কাছ থেকে গৃহকর্মী হিসেবে কাতার যাওয়ার ভিসা পান। এরপর তিনি প্রশিক্ষণের জন্য টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) যান। সেখানে তারেকুজ্জামান রাকিব (২৯) নামে একজনের সঙ্গে তার পরিচয় হয়। রাকিব টিটিসির সামনে কম্পিউটার ও ফটোকপির ব্যবসা করেন। ভুক্তভোগীকে রাকিব বলেন, বয়স কম হওয়ায় আইরিন কাতার যেতে পারবেন না। তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে বলেও ভয় দেখান রাকিব। এক লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে বিদেশ পাঠানোর প্রস্তাবও দেন। তার প্রস্তাবে আইরিন রাজি হন। রাকিব ও সিপনকে কয়েক দফায় এক লাখ ৩৫ হাজার ৫০০ টাকা দেন। আইরিনকে বারবার ফ্লাইট ডেট দেন তারা। এয়ারপোর্ট কন্ট্রাক্টের মাধ্যমে বিদেশ পাঠানোর কথা বলে ১২ জুন ও ১৪ জুন আইরিনকে এয়ারপোর্টে আসতে বলে রাকিব গা ঢাকা দেন। আইরিন বারবার ফোন করলেও তারা এয়ারপোর্টে কন্ট্রাক্ট অফিসারের ডিউটি নাই বলে তাকে ফিরে যেতে বলেন। পরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন অফিসে গিয়ে অভিযোগ করেন আইরিন।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘অভিযোগ পেয়ে আসামিদের গ্রেফতারের পরিকল্পনা করে এপিবিএন। আইরিনের মাধ্যমে রাকিব ও শিপনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ফ্লাইট করে দেওয়ার আশ্বাস দেন। আইরিনকে ৩০ জুন এয়ারপোর্টে এসে পাসপোর্ট ও টিকিট নিয়ে যেতে বলেন রাকিব। ভুক্তভোগীকে বিমানবন্দরে আসতে বললেও রাকিব ও শিপন আইরিনের সঙ্গে দেখা না করে চক্রের অন্য দুই সদস্যকে বিমানবন্দরে পাঠান। আইরিনের কাছ থেকে আরও ৩০ হাজার টাকা আদায় করতে বলেন।’

তিনি বলেন, ‘ওই টাকা যোগাড়ের উদ্দেশ্যে রবিন ও শান্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোল চত্বর এলাকার বাইরে চায়ের দোকানে আইরিনের সঙ্গে দেখা করেন। এ সময় তারা আইরিনকে পাসপোর্ট ও ভুয়া টিকিট বুঝিয়ে দিয়ে টাকা দাবি করলে সাদা পোশাকে নজর রাখা এপিবিএন’র গোয়েন্দা সদস্যরা তাদের আটক করেন।’

/সিএ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী