রাজধানীর সদরঘাটে নবাব বাড়ির পুকুরে সাঁতার কাটতে গিয়ে মাইনুল হাসান রিফাত (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১ জুলাই) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মৃতদেহ উদ্ধার করে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার এ তথ্য জানান।
তিনি বলেন, ‘মাইনুল হাসান নামে ওই যুবক সদরঘাট নবাব বাড়ির পুকুরে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবরি দল তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।’ মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।









