মতিঝিলে বাসা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৩, ২০:১৭আপডেট : ০১ জুলাই ২০২৩, ২০:১৭

রাজধানীর মতিঝিলে নুরুজ্জামান মিয়া (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১ জুলাই) দুপুর দেড়টার দিকে মতিঝিলের ফকিরাপুলে ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সিকদার এ তথ্য জানান।

নুরুজ্জামান রংপুরের পীরগাছা উপজেলার তালুক ইসাদ গ্রামের আব্দুস সামাদ মিয়ার ছেলে। পেশায় তিনি কুরিয়ার সার্ভিসের কর্মী ছিলেন। এক ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি।

এসআই বলেন, ‘শনিবার দুপুর দেড়টার দিকে ৯৯৯-এ খবর পেয়ে ওই বাসা থেকে অচেতন অবস্থায় নুরুজ্জামানকে উদ্ধার করা হয়। বিকাল পৌনে ৩টায় দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি বলেন, ‘মৃতের স্ত্রী মাছুরা বেগম গ্রামে রয়েছেন। ফোনে কথা হলে তিনি জানান, শুক্রবার সকালে নুরুজ্জামানের সঙ্গে তার কথা হয়েছিল। নুরুজ্জামান অসুস্থতার কথা বলেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

ওই বাসার কেয়ারটেকার হারেছ মিয়া বলেন, ‘নুরুজ্জামান একজন কুরিয়ার সার্ভিসকর্মী। পাশের ভাড়াটিয়া এক নারী তাকে রুমে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে বিষয়টি আমাদের জানান। পরে ৯৯৯-এ ফোন করলে মতিঝিল থানা-পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।’

/এআইবি/আরটি/আরকে/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম