ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএসসিসির অভিযানে অর্ধ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৩, ২০:১৬আপডেট : ০৯ জুলাই ২০২৩, ২০:১৭

এডিস মশার বিস্তার রোধে তিন দিনব্যাপী বিশেষ চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রবিবার (৯ জুলাই) এ অভিযান শুরু হয়। এদিন তিনটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট সাতটি মামলায় ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার আদর্শ পাড়া, মাদারটেক, আগাসাদেক রোড ও ধলপুর এলাকায় এসব অভিযান চালানো হয়।

অভিযানে দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আর সেলিম শাহনেওয়াজ ৪ নম্বর ওয়ার্ডের আদর্শ পাড়া ও মাদারটেক এলাকায় ৪৫টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। এ সময় একটি স্থাপনায় লার্ভা পাওয়ায় এক মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

চার নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম ২৩ নম্বর ওয়ার্ডের আগাসাদেক রোডে ২৩টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান চালান। এ সময় তিনটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় তিন মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ ৪৯ নম্বর ওয়ার্ডের ধলপুর এলাকায় ৩১টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। তিনটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় তিন মামলায় ১১ হাজার টাকা জরিমানা আদায় করেন তিনি।

আজকের অভিযানে ৯৯টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় সাতটি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় এসব জরিমানা আদায় করা হয়।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম