ছিনতাইকারীর কবলে সাংবাদিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২৩, ১৯:১০আপডেট : ১২ জুলাই ২০২৩, ১৯:১১

রাজধানীর ফকিরাপুল এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদনা সহকারী মো. মাহমুদুল হাসান। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অফিস থেকে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।

এ সময় ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা একটি ব্যাগ ও ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় মতিঝিল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ছিনতাইয়ের শিকার মো. মাহমুদুল হাসান বলেন, ‘মঙ্গলবার অফিসের ডিউটি শেষে বাসায় ফিরছিলাম। পথে ফকিরাপুল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী আমার হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ব্যাগে মোবাইল ফোন, নগদ পাঁচ হাজার টাকা, অফিসের আইডি কার্ড, একটি ব্যাংকের এটিএম কার্ডসহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র ছিল। পরে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করি।’

এ বিষয়ে মতিঝিল থানার এসআই উজ্জল মিয়া বলেন, ‘ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে। ছিনতাইকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।’

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম