গুলশান শপিং সেন্টার সিলগালা: প্রতিবাদে ব্যবসায়ীদের সড়ক অবরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২৩, ১৪:৫০আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১৪:৫৪

রাজধানীর গুলশান শপিং সেন্টার সিলগালার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (১৩ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝুঁকিপূর্ণ ভবন হওয়ায় গুলশান শপিং সেন্টার সিলগালা করে দেন। দুপুর ১২টার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ব্যবসায়ীরা।

এ সময় ব্যবসায়ীরা বলেন, কোনও ধরনের সময় না দিয়ে শপিং সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে। গুলশান শপিং সেন্টারের দোকান মালিক সমিতির চক্রান্তের শিকার ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের সড়ক অবরোধ থেকে ফিরিয়ে আনতে কাজ করছে পুলিশ

ব্যবসায়ীরা গুলশান এক নম্বর মোড়ে সড়কে অবস্থান করার কারণে সব দিক থেকেই যান চলাচল বন্ধ রয়েছে। সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। ব্যবসায়ীরা সড়কে অবস্থান করে রাস্তা আটকে অবরোধ করে যাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যবসায়ীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নিতে কাজ করছেন। উত্তর সিটি করপোরেশনের সঙ্গে কথা বলছেন। তবে ব্যবসায়ীরা কোনও দিক থেকে আশ্বস্ত না হওয়ার কারণে এখনও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

উত্তর সিটি করপোরেশনের এক কর্মকর্তা বলেন, মার্কেট থেকে জিনিসপত্র সরিয়ে নেওয়ার জন্য ৩০ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। ব্যবসায়ীরা এ বিষয়টিতে কর্ণপাত করেনি। আজ সিলগালা করে দেওয়া হয়েছে।

গুলশান থানা পুলিশের এক কর্মকর্তা বলেন, বিষয়টি নিয়ে ব্যবসায়ী এবং সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা চলছে। ব্যবসায়ীদের সড়ক অবরোধ থেকে ফিরিয়ে আনার জন্য কাজ করছি।

/আরটি/আরকে/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম