ডিএসসিসির অভিযানে ৯ স্থাপনাকে ২ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২৩, ১৯:৫৭আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১৯:৫৭

এডিস মশার লার্ভা পাওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পরিচালিত আট ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯ স্থাপনাকে দুই লাখ ৩৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) রাজধানীর সেগুনবাগিচা, শাহবাগ, টিএন্ডটি কলোনি, নয়া পল্টন, আজিমপুর, সূত্রাপুর, মান্ডা ও আমিনবাগ এলাকায় এসব অভিযান চালানো হয়।

অভিযানে ৩৩৮ বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ৯টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ৯ মামলায় দুই লাখ ৩৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এক নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক ২০ এবং ২১ নম্বর ওয়ার্ডের সেগুনবাগিচা ও শাহবাগ এলাকায় ৫৫টি বাসাবাড়ি এবং স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় ‘ইস্টার্ন প্যানেরোমা’ ও ‘ইস্টার্ন ড্রিম’ নামে দুটি নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় দুই মামলায় ভবন দুটির ম্যানেজার পলাশকে এক লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করেন।

তিন নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান ২৬ নম্বর ওয়ার্ডের চায়না গলিতে ৮৯টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। এ সময় মাস্টার্স বিল্ডার্স লিমিটেডের নির্মাণাধীন ভবনের বেজমেন্টে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবনটির সুপারভাইজার জাহাঙ্গির আলমকে এক লাখ টাকা জরিমানা করেন আদালত। এ সময় সরকারি কাজে বাঁধা দেওয়ায় এক জনকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া আরও তিনটি বাড়িতে মশার লার্ভা পাওয়ায় তিন মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সবমিলিয়ে অঞ্চল-৩ এ পাঁচ মামলায় এক লাখ ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

৯ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম ৬৪ নম্বর ওয়ার্ডের আমিনবাগ এলাকায় ৩৪টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। এ সময় দুটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় দুই মামলায় ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আগামীকাল থেকে ১৭টি ওয়ার্ডে বিশেষ চিরুনি অভিযান

ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে আগামীকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ১৭টি ওয়ার্ডে তিন দিনব্যাপী বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হবে। বিশেষ চিরুনি অভিযানকালে প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন সকালে ১৩ জন এবং বিকালে ১৩ জন মশককর্মী ব্যাপকভাবে যথাক্রমে লার্ভসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালনা করবেন। একইসঙ্গে ওয়ার্ডগুলোতে এডিস মশার প্রজননস্থল নির্মূলে বিশেষ কার্যক্রমও পরিচালনা করা হবে।

/এএইচএ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম