লুডু খেলা নিয়ে দ্বন্দ্ব: প্রতিপক্ষের মারধরে আহত যুবকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২৩, ১৭:১৫আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১৭:১৮

রাজধানীর পল্লবীতে প্রতিপক্ষের মারধরে আহত সেলুন দোকানের কর্মচারী রাজুর (৩২) মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুলাই) সকাল ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) সদানন্দ বৈদ্য এ তথ্য জানান।

মিরপুর ১২ নম্বর সেকশনে নতুন আবাসন ক্যাম্পের বাসিন্দা রাজু। দুই সন্তানের জনক ছিলেন তিনি।     

নিহতের মামা মিঠু বলেন, ‘গত ২৩ জুলাই রাতে লুডু খেলাকে কেন্দ্র করে সেলুন দোকানের কর্মচারী শামসাদ আলী গোল্লার সঙ্গে বাগবিতণ্ডা হয় রাজুর। পরে শামসাদ ও তার স্বজনরা রাজুকে মারধর করে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে সে মারা যায়।’

এ ঘটনায় শামসাদ আলী গোল্লারকে থানায় আটক করা হয়েছে বলেও জানান তিনি।

এসআই বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের