বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার (২৯ জুলাই) পুলিশের ওপর হামলা ও সংঘর্ষের অভিযোগ এনে রাজধানীর সাত থানায় ১১টি মামলা করা হয়েছে। রবিবার (৩০ জুলাই) দুপুর পর্যন্ত এসব মামলা দায়ের করা হয়। মামলায় ৪৬৯ জনকে আসামি করা হয়েছে।
রবিবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বংশাল, সূত্রাপুর ও কদমতলী থানায় একটি করে, যাত্রাবাড়ী থানায় দুটি, বিমানবন্দর থানা একটি, উত্তরা পশ্চিম থানায় দুটি এবং উত্তরা পূর্ব থানায় তিনটি মামলা করা হয়েছে।’
ডিসি ফারুক বলেন, ‘১১ মামলার মধ্যে ৯টির বাদী পুলিশ। দুটি মামলার বাদী ভুক্তভোগী সাধারণ মানুষ।’








