রাজধানীতে দুই বাসের চাপায় হেলপার নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২৩, ১৪:৪৩আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১৪:৫৩

রাজধানীর মিরপুরে দুই বাসের মাঝে চাপা পড়ে জিসান হোসেন (১৮) নামে এক বাস হেলপার নিহত হয়েছেন। রবিবার (৬ আগস্ট) সকালে মিরপুর এক নম্বর বাস স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। মিরপুর মডেল থানার ডিউটি অফিসার (এএসআই) রুহুল আমিন এ তথ্য জানান।

ভোলার বোরহান উদ্দিন উপজেলার জয়া গ্রামের মনির হোসেনের ছেলে জিসান। মিরপুরের শেওড়াপাড়া এলাকায় থাকতেন। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। তিনি পরিস্তান পরিবহনের যাত্রীবাহী বাসের হেলপার ছিলেন।

নিহত জিসানের সহকর্মী আমজাদ হোসেন বলেন, ‘মিরপুর এক নম্বর সেকশনের রাস্তা থেকে যাত্রী তোলার জন্য পরিস্তান পরিবহন ও প্রজাতির পরিবহনের দুটি বাস পল্লা শুরু করে। এতে দুই বাসের মাঝে চাপা পড়ে জিসান। গুরুতর আহত অবস্তায় তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এএসআই বলেন, ‘বাস দুটি জব্দ এবং চালক দুই জনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম