রাজধানীর খিলগাঁওয়ে নোওয়াব আলী (১৭) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। ঢাকা মেডক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।
খিলগাঁও ঝিলপাড় পরিবারের সঙ্গে থাকতো নোওয়াব। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট। সে খিলগাঁও মডেল কলেজের এইচএসসির শিক্ষার্থী ছিল।
ওই শিক্ষার্থীর বাবা হযরত আলীর বরাত দিয়ে দাদা শেখ মো.জাকির হোসেন বলেন, ‘সোমবার রাতে তুচ্ছ ঘটনায় মায়ের সঙ্গে অভিমান করে সবার অগোচরে গলায় ফাঁস নেয় নোওয়াব। পরে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। ভোর ৪টার দিকে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।’
বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।









