শাহবাগে আজও শিক্ষার্থীদের বিক্ষোভ: ৬ জনকে আটকের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২৩, ১৫:৪৯আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৫:৫২

এইচএসসি পরীক্ষা পেছানোসহ চার দফা দাবিতে মঙ্গলবার (৮ আগস্ট) দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগে আন্দোলন করছে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, এ সময় ছয় জনকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) আশরাফ হোসেন বলেন, ‘তারা শিক্ষার্থী কিনা এ বিষয় যথেষ্ট সন্দেহ আছে। গতকাল কয়েকজনকে জিজ্ঞাসা করলে উল্টাপাল্টা তথ্য দেয়। আগামী ১৭ তারিখে তাদের পরীক্ষা; অথচ এ সময় তারা পরীক্ষা পেছানো, ৫০ নম্বরের পরীক্ষার দাবিতে রাস্তায় নেমেছে। এটা অযৌক্তিক।’

আজও শিক্ষার্থীরা রাস্তায় নামে

তিনি বলেন, ‘আজও তারা রাস্তায় নেমেছে। এ সময় তারা পুলিশের ওপর হামলা করে। কয়েকজনকে শাহবাগ থানায় নেওয়া হয়েছে। তবে এ বিষয় এখনই বিস্তারিত বলা যাবে না।’

এর আগে, মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করে শাহবাগে আসে শিক্ষার্থীরা। শাহবাগ থানার সামনে আসার পরেই আন্দোলনরতদের লাঠিপেটা করে পুলিশ। এতে কয়েকজন আহত হয়। পরে সেখান থেকে ছয় জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী