বিষপানে ঢাবির সাবেক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২৩, ১৭:১৭আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ১৭:৩৬

বিষপানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী ঋতু কর্মকারের (২৭) মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১৯ আগস্ট) দুপুর ১২টা ৩৬ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

এর আগে শুক্রবার (১৮ আগস্ট) ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসেন তার বান্ধবীরা। সেখানে তার পাকস্থলী পরিষ্কার করা হয়। অবস্থার অবনতি হলে পরে স্থানান্তর করা হয় আইসিইউতে।

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানিবাজার গ্রামের নিপেন্দ্র কর্মকারের মেয়ে ঋতু। এক ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়। রাজধানীর আজিমপুরের রসুলবাগে থাকতেন। তিনি সম্প্রতি ঢাবি থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স পাস করেন।  

ওই শিক্ষার্থীর বান্ধবী পাপিয়া সুলতানা বলেন, ‘ঋতু সম্প্রতি ঢাবি থেকে মাস্টার্স পাস করে উচ্চত ডিগ্রি নেওয়ার জন্য চেষ্টা করছিল। যতটুকু জানতে পেরেছি, সে বিষ জাতীয় কিছু খেয়ে অসুস্থ হয়ে পড়ে। শুক্রবার (১৮ আগস্ট) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

হাসপাতালে আসা ঋতুর আরেক বান্ধবী জানান, অসুস্থ অবস্থায় শুক্রবার সকালে ঢামেকের নারী হোস্টেলে যান ঋতু। সেখানে তার এক বান্ধবীর খোঁজ করেন। সে সময় তার বান্ধবী হোস্টেলে ছিল না। পরে অন্য বান্ধবীরা গুরুতর অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করান।

মৃতের চাচি পূর্নিমা কর্মকার ও মামা উৎপল কর্মকার খবর পেয়ে হাসপাতালে আসেন। তারা বলেন, ‘আমরা তার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে আসি। এসে তাকে মৃত দেখতে পান। তার বাবা অসুস্থ, দুই ভাই বোনের মধ্যে সে ছিল বড়। সে উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য বিদেশ যাওয়ার চেষ্টা করছিল।’

বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী