রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশ এলাকায় যান চলাচল সীমিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত যান চলাচল সংক্রান্ত এ নির্দেশনা বহাল থাকবে।
যেসব রাস্তা বন্ধ থাকবে
১. কাঁটাবন ক্রসিং
২. হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং
৩. কাকরাইল মসজিদ ক্রসিং
৪. কাকরাইল চার্চ ক্রসিং
৫. ইউবিএল ক্রসিং
৬. হাইকোর্ট ক্রসিং
৭. দোয়েল চত্বর ক্রসিং
৮. ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার
৯. জগন্নাথ হল ক্রসিং
১০. ভাস্কর্য ক্রসিং
১১. উপাচার্য ভবন ক্রসিং
সমাবেশের সময় নগরবাসীকে উপরে উল্লেখ করা এলাকা বা রোডগুলো পরিহার করে বিকল্প পথ ব্যবহার করার জন্য অনুরোধ করেছে ডিএমপি।
সমাবেশে আসা গাড়ি পার্কিং করা যাবে যেখানে
মহসীন হল মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ভিআইপি); মলচত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়; পলাশী ক্রসিং হতে ভাস্কর্য ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে; ফুলার রোড রাস্তার দুই পাশে; দোয়েল চত্বর ক্রসিং থেকে শহিদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে; নবাব আব্দুল গণি রোড রাস্তার দুই পাশে এবং দিলকুশা ও মতিঝিল এলাকার রাস্তার দুই পাশে।
আরও পড়ুন:









