রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২৮আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২৮

রাজধানীর শেওড়া এলাকায় ট্রেনের ধাক্কায় আহত যুবক তামজিদুল ইসলামের (২৮) মৃত্যু হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঢাকা কমলাপুর রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন এ তথ্য জানান।

দিনাজপুরের বিরগঞ্জ উপজেলার হিরামনি গ্রামের ভ্যানচালক আইয়ুব হোসেনের ছেলে তামজিদুল। বর্তমানে তিনি কেরানীগঞ্জে থাকতেন। তিনি একটি সুয়েটার ফ্যাক্টরিতে চাকরি করতেন।  

মৃতের ভায়রা মো. কাউসার বলেন, ‘তামজিদুল গ্রামের বাড়ি গিয়েছিলেন। সেখান থেকে গত বৃহস্পতিবার রাতে গাজিপুর আমাদের বাসায় আসেন। শুক্রবার কেরানীগঞ্জের উদ্দেশে রওনা দেন। পরে খবর পাই তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন।’

এএসআই বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় শেওড়া এলাকায় ট্রেনের ধাক্কায় রাস্তায় ছিঁটকে পড়ে মাথায় আঘাত পান তামজিদুল। আব্দুল্লাহ আল ফয়সাল নামে এক পথচারী তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করান। শনিবার সেখানে তার মৃত্যু হয়।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক