কমলাপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩৫

রাজধানীর কমলাপুরে ট্রেনে কাটা পড়ে লিটন ভূঁইয়া (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। কমলাপুর রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন এ তথ্য জানান।

কুমিল্লার তিতাস উপজেলার পাতাকান্দি ঐশারচর গ্রামের গনি ভূঁইয়া ও জোসনা বেগমের ছেলে লিটন।

এএসআই বলেন, ‘শনিবার সকালে মহুয়া এক্সপ্রেস ট্রেনটি ওয়াস ফিট থেকে ওয়াস শেষে কমলাপুর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের এক নম্বর লাইনে প্লেস করতে যাওয়ার সময় লিটন ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। ঘটনার সময় তিনি রেললাইন দিয়ে হেঁটে কমলাপুর রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন। লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।’

এদিকে খবর পেয়ে লিটনের স্বজনরা মর্গে যান। সেখানে তারা জানান, লিটন বিভিন্ন কোম্পানির মালামাল কিনে দোকানে দোকানে সাপ্লাই দিতেন।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম