ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) এক বন্দির মৃত্যু হয়েছে। তার নাম ঝন্টু মিয়া (৫২)। শনিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।
তিনি বলেন, ‘শনিবার রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়ে ঝন্টু মিয়া। কারাকর্তৃপক্ষেরর নির্দেশে রাত পোনে ৩টায় কারারক্ষী পিয়াসসহ কয়েকজন তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা পর তাকে মৃত ঘোষণা করেন।’
বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিনি কোন মামলার বন্দি ছিলেন তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি হাসপাতালে নিয়ে আসা কারারক্ষীরা।’









