বংশালে চাঁদা তোলার প্রতিবাদ করায় ৪ জনকে পেটানোর অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫৬আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫৬

রাজধানীর বংশালে ফুটপাতে চাঁদা তোলার প্রতিবাদ করায় একই পরিবারের চার জনকে পেটানোর অভিযোগ উঠেছে স্থানীয় চাঁদাবাজদের বিরুদ্ধে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর)  বংশালের আলু বাজার হাজী উসমান গনি রোডে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন– মাসুদ রানা (৩৫), তার মা রানু বেগম (৫২), বাবা আব্দুল মতিন (৬৫) ও চাচা মাসুম (৪৫)।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘আহত অবস্থায় ওই চার জন ঢামেক হাসপাতালে আসেন। তার ঢামেকে চিকিৎসা নেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

আহত সেলুন দোকানি মাসুদ রানা বলেন, ‘গত রবিবার আমাদের দোকানের পাশে ফুটপাতে ভাসমান সবজি বিক্রেতাদের কাছ থেকে চাঁদা তুলতে আসে স্থানীয় বখাটে প্রিন্স, শুভ, মিলনসহ আরও কয়েকজন যুবক। এতে প্রতিবাদ করলে তারা ১০ থেকে ১৫ জন ক্ষিপ্ত হয়ে আজ সকালে আমার ছোট ভাই বাপ্পিকে মারধর করে। বিকালে দোকানে এসে মারধর করে আমাকে। এ সময় মা-বাবা, চাচা এগিয়ে এলে তাদেরও পিটিয়ে আহত করে।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী