অফিসে মশার লার্ভা, আমিন মোহাম্মদ গ্রুপকে ২ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২১

আমিন মোহাম্মদ ল্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের গ্রিন মডেল টাউনের পুরাতন সাইট অফিসে এডিস মশার লার্ভা পেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এতে আমিন মোহাম্মদ গ্রুপকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ডিএসসিসিন অঞ্চল-৭ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদ উদ্দিন ৭১ নম্বর ওয়ার্ডের গ্রিন মডেল টাউনের সাইট ইনচার্জ বদরুদ্দোজা খানকে এই জরিমানা করেন। ওই সাইট অফিসের ড্রাম, বালতি, রান্নার তৈজসপত্র ও টায়ারে এডিস মশার লার্ভা পাওয়া যায়।

এর আগে, গত ২৪ জুলাই আমিন মোহাম্মদ ল্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের প্রকল্প এলাকার নর্দমা ও চৌবাচ্চায় এডিস মশার লার্ভা পাওয়ায় এবং অবিক্রিত প্লটগুলো অপরিষ্কার রাখায় সাইট ইনচার্জ জামিলকে এক লাখ টাকা জরিমানা করেছিল ডিএসসিসি।

এদিকে মঙ্গলবার ডিএসসিসি এলাকায় আরও ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এতে ৯টি বাসাবাড়ি, সাইট অফিস ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ৯ মামলায় দুই লাখ ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে মোট ৫৪২টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। অভিযানগুলো চালানো হয় রাজধানীর ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, ভূতের গলি, উত্তর মুগদা, পূর্ব রসুলপুর, কামরাঙ্গীরচর, আগা সাদেক রোড, আব্দুল হাদী রোড, বাংলাদেশ মাঠ, পশ্চিম জুরাইন, শ্যামপুর, মীরহাজিরবাগ রোড, যাত্রাবাড়ী, পশ্চিম নন্দীপাড়া, বড় বটতলা, গ্রিন মডেল টাউন ও প্রিভেইল স্কুলের পার্শ্ববর্তী এলাকায়।

/এএইচএ/আরকে/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের