চালককে অতেচন করে অটোরিকশা নিয়ে পালালো প্রতারক চক্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৩ অক্টোবর ২০২৩, ২০:১১আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ২১:০২

রাজধানীর বিমানবন্দর এলাকায় চালকে অচেতন করে অটোরিকশা নিয়ে পালিয়েছে একটি প্রতারক চক্র। মঙ্গলবার (৩ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটে। ওই অটোরিকশা চালক মো. কবির হোসেনকে (৩৬) উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানবন্দর থানা-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন এ তথ্য জানান।

বরগুনার আমতলী উপজেলার মো. সেলিম মিয়ার ছেলে কবির। বর্তমানে মেরুল বাড্ডায় থাকতেন।

এসআই বলেন, ‘মঙ্গলবার বিমানবন্দর থানার জসীমউদ্দীন সড়কে কাঁচাবাজারে সামনে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে ছিল ওই অটোরিকশা চালক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তার পাকস্থলী পরিষ্কারের পর মেডিসিন বিভাগে পাঠান। বর্তমানে তিনি চিকিৎসাধীন।’

পুলিশের ওই কর্মকর্তা জানান, কুড়িল বিশ্বরোড থেকে যাত্রী নিয়েছিলেন কবির। এরপর আর কিছুই বলতে পারেননি। সুস্থ হলে প্রকৃত ঘটনা জানা যাবে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, যাত্রী বেশে প্রতারক চক্র চালককে অচেতন করে রাস্তায় ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে গেছে।

এদিকে খবর পেয়ে হাসপাতালে আসেন অটোরিকশার মালিক আব্দুর রহিম। তিনি জানান, অটোরিকশাটি পাওয়া যায়নি।

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত ১৩০
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের