কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে অটোচালক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২৩, ১৩:১৬আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১৩:১৯

রাজধানীর কামরাঙ্গীরচরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে মো. আলমগীরের ছুরিকাঘাতে মোহাম্মদ শহীদ (৫০) নামে অটোচালক নিহত হয়েছেন। বুধবার (৪ অক্টোবর) সকালে কামরাঙ্গীচর আচার ওয়ালা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। কামরাঙ্গীচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আনোয়ার এ তথ্য জানান।

শরিয়তপুরের জাজিরা উপজেলার মৃত আব্দুল আজিজের ছেলে শহীদ। তার স্ত্রীর নাম খায়রুন বেগম। দুই মেয়ে এক ছেলের জনক ছিলেন তিনি।

নিহতের ভাই মো. মামুন জানান, বুধবার কে বা কারা আমার ভাইকে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। আমার ভাই ব্যাটারচালিত অটোরিকশার চালক ছিলেন। কামরাঙ্গীরচরের আচার ওয়ালা ঘাট এলাকায় পরিবার নিয়ে থাকতেন।’

ওসি বলেন, ‘ছুরিকাঘাতকারী আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, আলমগীর ও শহীদ দুজনেই মাদকাসক্ত। তারা একসঙ্গে মাদক সেবন ইনজেকশন নিতো। আলমগীরকে মাদক আনতে টাকা দিয়েছিল শহীদ। কিন্তু মাদক না পেয়ে সে ফিরে আসে। এটা শহীদ বিশ্বাস করেনি। সে আলমগীরকে পুলিশে দিতে চেয়েছিল। এ কারণে আলমগীর তাকে ছুরিকাঘাত করে। এছাড়া অন্য কোনও কারণ রয়েছে কিনা তা জিজ্ঞেসাবাদ করে দেখা হচ্ছে।’

মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম