মুগদায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৩, ১৬:৫১আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১৬:৫১

রাজধানীর মুগদায় রুবেল মিয়া (২৮) নামে এক যুবক ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল করিম এ তথ্য জানান।

রুবেল নরসিংদীর বেলাবো উপজেলা লতিফপুর গ্রামের মোক্তার মিয়ার ছেলে। উত্তর মুগদায় ভাড়া বাসায় থাকতেন। তার পরিবারের অন্য সদস্যরা থাকতো গ্রামে। দুই মেয়ে সন্তানের জনক ছিলেন তিনি।

মৃতের ছোট ভাই সুমন মিয়া জানান, তার ভাই রুবেল পদ্মা টেলিকম নামে একটি বিকাশের দোকানে চাকরি করতেন। সুমনও ওই প্রতিষ্ঠানে চাকরি করেন। রুবেল রাতে খাবার খেতে বাসায় যায়। পরে রাত সাড়ে ১২টার দিকে সুমন বাসায় গিয়ে তার রুমের দরজা বন্ধ পায়। তার কোনও সারাশব্দ না পেয়ে বাড়ির মালিকের সহযোগিতায় দরজা ভেঙে রুবেলকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

তিনি জানান, ওই প্রতিষ্ঠানের মালিক তার ভাইয়ের কাছে এক লাখ পাঁচ হাজার টাকা পেতেন। তাকে ৫০ হাজার টাকা দিয়েও দিয়েছেন।

সুমনের অভিযোগ, ওই প্রতিষ্ঠানের মালিক সাজিজুল কাজল তার ভাইয়ের সঙ্গে টাকা সংক্রান্ত বিষয়ে খারাপ ব্যবহার করতেন। সে কারণে তার ভাই আত্মহত্যার করেছেন।

এসআই বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, অনলাইনে জুয়া খেলে ঋণগ্রস্ত হয়ে পারিবারিক কলহের কারণে রুবেল নিজ ঘরে ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস নেয়। পরে দরজা ভেঙে তার ছোট ভাই এবং বাড়ির মালিক তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ তার মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম