সরকারের উন্নয়ন গোল্ড ফিশের মতো ভুলে গেলে হবে না: মেয়র আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২৩, ১৫:৪৩আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১৫:৪৫

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করে দিয়েছেন। এসব উন্নয়ন গোল্ড ফিশের মতো ভুলে গেলে হবে না। এগুলো নিয়ে কথা বলতে হবে, সবাইকে এসব জানাতে হবে।

শনিবার (২২ অক্টোবর) সকালে মৎস্য অধিদফতর আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের সমাপ্তি উপলক্ষে রাজধানীর কুড়িল লেকে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন দূরদর্শী নেতা। তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। ইলিশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ প্রথম স্থানে রয়েছে। অন্যান্য মাছ চাষেও সাফল্য অর্জন করে চলেছে।’

আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরে অনেকগুলো লেক রয়েছে। আমি মৎস্য অধিদফতরের সহায়তায় গুলশান, বনানী ও বারিধারা লেকের পানির মান পরীক্ষা করে দেখেছি, লেকগুলো মাছ চাষের জন্য অনুপযোগী। এসব লেকে পয়োবর্জ্যের ফলে পানি দূষিত।’

বারিধারা, গুলশান এলাকার সবাই পয়োবর্জ্যের সংযোগ সারফেস ড্রেনে দিয়ে লেকের পানি দূষিত করছে মন্তব্য করে তিনি বলেন, ‘বিষাক্ত অ্যামোনিয়ার ফলে লেকগুলোতে মাছ চাষ করা যাচ্ছে না, বরং মশার চাষ হচ্ছে। পয়োবর্জ্যের লাইন লেকে দেওয়া যাবে না। পয়োবর্জ্যের লাইন ড্রেনে বা খালে পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

মেয়র আতিকুল বলেন, ‘কুড়িল লেকে পয়োবর্জ্যের সংযোগ নেই বলে এখানে মাছ চাষ করা সম্ভব হচ্ছে। এটিকে একটি মডেল লেকে পরিণত করা হবে। এখানে সবার জন্য ফিশিং করার সুযোগ থাকবে। তবে শুধু কুড়িল লেক নয়, পর্যায়ক্রমে গুলশান, বনানী ও বারিধারা লেকেও মাছ চাষ করা হবে। শহরকে বাঁচাতে হলে সবাইকে সচেতন হতে হবে। শহরকে, দেশকে মনে-প্রাণে ভালোবাসতে হবে।’

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে রবিবার কুড়িল লেকে ৩০০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সেখানে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ মাছের পোনা রয়েছে।

ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা বি এম মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন– মৎস্য অধিদফতরের পরিচালক সৈয়দ মো. আলমগীর, ডিএনসিসির ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ইসহাক মিয়া, সংরক্ষিত নারী কাউন্সিলর হাছিনা বারী চৌধুরী এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী প্রমুখ।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী