রাজধানীতে নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২৩, ১৪:১৬আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১৪:১৭

রাজধানীর পল্টন ও রমনা থানা এলাকা থেকে এক নারীসহ তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পল্টন থানা উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, ‘মঙ্গলবার সকাল ৬টার দিকে গুলিস্তান গোলাপশাহ্ মাজারের সামনে থেকে অজ্ঞাত এক পুরুষের (৬০) মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে।’

তিনি জানান, মৃতের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন। আশপাশের কেউ তাকে চেনেনও না।’

একই দিন একই থানা এলাকায় গুলিস্তান বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৩ নম্বর গেটের সামনে ফুটপাত থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, ‘ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৫০ বছর। ধারণা করা হচ্ছে তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন।’  

এর আগে, পথচারীরা ওই নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন।

অপরদিকে, আজ সকাল পৌনে ১০টার দিকে রমনা মডেল থানার মগবাজার বৈশাখী হোটেলের রাস্তার পাশ থেকে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম বলেন, ‘অসচেতন অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। 

এসআই বলেন, ‘মৃতের পকেটে জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। পরিচয়পত্র অনুযায়ী তার নাম মো. আব্দুল বারেক (৩৩)। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সফর ভাটা গ্রামের মো. শামসুল আলমের ছেলে।

তিনি বলেন, ‘ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আমরা তার পরিবারের সদস্যদের জনানোর ব্যবস্থা করছি।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম