মিরপুরে পুলিশের নিয়ন্ত্রণে যান চলাচল স্বাভাবিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২৩, ১৫:১০আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৫:১০

রাজধানীর মিরপুর এলাকায় গত তিন দিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছিল পোশাকশ্রমিকরা। তিন দিনে বেশ কিছু কারখানা, দোকান, বিভিন্ন পরিবহনের বাস ভাঙচুর করা হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গেও সংঘর্ষে জড়িয়েছে পোশাকশ্রমিকরা।

সর্বশেষ বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল থেকে মিরপুর ১০ নম্বরে অবস্থান নেয় আন্দোলনরত শ্রমিকরা। সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এক পর্যায়ে দুপুর ১২টার দিকে পূরবী সিনেমা হলের সামনে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় ওই এলাকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এরপর দুপুর দেড়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

দুপুর দেড়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়

মিরপুরের সর্বশেষ বিষয়ে জানতে চাইলে ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নাজমুল হাসান বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। পোশাক শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে।’

সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, ‘শ্রমিকদের ভেতরে কিছু অবরোধের পক্ষের নাশকতারী ঢুকে গেছে বলে আমরা আশঙ্কা করছি। তারা বিশৃঙ্খলার চেষ্টা করছে। ছোট একটা সংঘর্ষ হয়েছে। আমাদের কয়েকজন পুলিশ সদস্য অল্প আহত হয়েছেন।’

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান