রাজধানীর ধানমন্ডিতে ‘উইমেন্স ওয়ার্ল্ড’ পার্লারের বিভিন্ন কক্ষে সিসি ক্যামেরা পেয়েছে পুলিশ। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এ তথ্য জানান।
ওসি বলেন, ‘মঙ্গলবার (২৬ ডিসেম্বর) উইমেন্স ওয়ার্ল্ড পার্লারের ধানমন্ডি শাখায় যান এক নারী। সেখানে তিনি বিভিন্ন কক্ষে সিসি ক্যামেরা দেখতে পান। পরে মৌখিকভাবে থানায় অভিযোগ দেন। সেখানে গিয়ে আটটি সিসি ক্যামেরার ডিভিআর উদ্ধার করে পুলিশ। শাখার তিন জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।’
তিনি বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী নারী মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় তিনি অভিযোগ করবেন না। এ ঘটনায় উইমেন্স ওয়ার্ল্ডের কর্মকর্তাদের আসামি করে মামলা করবে পুলিশ। পরে আটক তিন জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’








