বনশ্রীতে গৃহপরিচারিকাকে হত্যার অভিযোগ, বাড়ির গ্যারেজে ৩ গাড়িতে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২৩, ১৪:৫২আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ১৬:১৭

রাজধানীর বনশ্রীতে আসমা বেগম (৩৩) নামে এক গৃহপরিচারিকাকে হত্যার অভিযোগে বাসার গ্যারেজে থাকা তিনটি গাড়িতে আগুন দিয়েছে এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘বনশ্রী এলাকার ডি ব্লকের একটি বাসায় গৃহপরিচারিকা মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে বাসাটির সামনে জড়ো হয় স্থানীয় লোকজন।’

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা বাধা দেয়। তারা ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এক পর্যায়ে তারা বাসার নিচতলার গ্যারেজে রাখা তিনটি গাড়িতে আগুন দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে ওসিসহ তিন পুলিশ সদস্য আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।

খোঁজ নিয়ে জানা গেছে, আসমা বেগম মিরপুরের কানিজ ফাতেমা নামে এক নারীর বাসার গৃহপরিচারিকা ছিলেন। কানিজ ফাতেমা তিন দিন আগে তাকে নিয়ে বনশ্রী বাবার বাড়ি বেড়াতে আসেন। আজ সকালে ভবন থেকে নিচে পড়ে আসমার মৃত্যু হয়। তবে তিনি কীভাবে নিচে পড়েছেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী