আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও থার্টি ফার্স্ট নাইট ঘিরে রাজধানীতে নিরাপত্তা নিশ্চিতে ডগ স্কোয়াড মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (৩১ ডিসেম্বর) নগরবাসীর নিরাপত্তায় নিয়োজিত রয়েছে বিজিবি।
বিজিবি-২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম বলেন, ‘নির্বাচন সামনে রেখে যেকোনও নাশকতা বা অপতৎপরতা রোধে বিজিবি প্রস্তুত। এ লক্ষ্যে রাজধানীর কমলাপুর ও তেজগাঁও রেলস্টেশন, আগারগাঁও ও মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে তল্লাশি অভিযান চালায় বিজিবির ডগ স্কোয়াড।’









