চেনা রূপে ফিরছে ঢাকা

সাজ্জাদ হোসেন
০৯ জানুয়ারি ২০২৪, ১৪:৩৫আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১৭:১৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অনেকেই ঢাকা ছেড়েছিলেন। ভোট শেষ হওয়ার পর আবার ফিরতে শুরু করেছেন তারা। এরইমধ্যে খুলেছে অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠানগুলো। সবমিলিয়ে চেনা রূপে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। মঙ্গলবার (৯ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।

অফিস এলাকাগুলোতে যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রবিবার (৭ জানুয়ারি) ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার। এর আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় টানা ছুটিতে অনেকেই ঢাকা ছেড়েছেন। এমনকি ভোটের পরদিন গতকাল সোমবারও রাজধানীর সড়কগুলো ছিল অনেকটাই ফাঁকা। সাধারণত ঈদের ছুটি ছাড়া এমন চিত্র সচরাচর চোখে পড়ে না।

সিএনজি চালিত অটোরিকশ, রিকশার পাশাপাশি সড়কে ব্যক্তিগত গাড়ির চাপ রয়েছে

মঙ্গলবার সকাল থেকে রাজধানীর শ্যামলী, গাবতলী, মিরপুর রোড, কলাবাগান, কাওরান বাজার, বাংলামোটর, ফার্মগেটসহ আশপাশের এলাকায় গাড়ির চাপ রয়েছে। সিএনজি চালিত অটোরিকশ, রিকশার পাশাপাশি ব্যক্তিগত গাড়ি এবং গণপরিবহণের আধিক্য রয়েছে রাস্তায়। সকাল থেকে অফিস এলাকাগুলোতে যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে।

রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ

বিজয় সরণি এলাকায় আরিফুর রহমান রাব্বি নামে একজনের সঙ্গে কথা হয় বাংলা ট্রিবিউনের। তিনি বলেন, ‘অফিসে যাচ্ছি। বাইক নিয়ে জ্যামে আটকে আছি।’

গত কয়েক দিনের চেয়ে আজ গাড়ির চাপ কিছুটা বেড়েছে

ওই এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ বলছে, গত তিন দিনের তুলনায় আজ রাস্তায় গাড়ির চাপ বেড়েছে। ঢাকার নগরজীবন আবারও প্রাণচঞ্চল হয়ে উঠেছে। সকাল থেকে বিভিন্ন পেশাজীবী মানুষ ছুটছেন নিজ নিজ কর্মস্থলের দিকে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দিকে ছুটেছে নানা বয়সী শিক্ষার্থী। রাজপথসহ বিভিন্ন সড়কে বেড়েছে গাড়ির চাপ।

জ্যামে আটকে আছে গাড়ি

টেকনিক্যাল পুলিশ বক্সের পুলিশ সার্জেন্ট ফারুক হোসেন জানান, গত কয়েক দিনের চেয়ে আজ গাড়ির চাপ কিছুটা বেড়েছে।

/এসএনএস/ইউএস/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম