কোমরে ছুরি, জিহ্বায় ব্লেড নিয়ে ছিনতাই করতো তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৪, ১৮:৩১আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১৮:৩১

রাজধানীর কাওরান বাজার এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ জানুয়ারি) রাতে রাজধানীর তেজগাঁও থানার কাওরান বাজার কাঠপট্টির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ডিএমপির তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলো– মো. জনি (২৯), জহির সর্দার (১৯), মো. ফয়সাল বেপারী (২৫), মো. জীবন (৫২), মো. আক্কাস আলী (৩৭) ও মো. আসিফ (২০)। তাদের কাছ থেকে তিনটি ছুরি ও দুইটি ব্লেড উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতার ছিনতাইকারীরা কোমরে ছুরি ও জিহ্বার নিচে ব্লেড নিয়ে ঘুরতো। পরে পথচারীদের জিম্মি করে ছিনতাই করতো।

ওসি বলেন, ‘গ্রেফতার ছয় জন তেজগাঁওয়ের তালিকাভুক্ত ছিনতাইকারী। তাদের মধ্যে জনির বিরুদ্ধে আটটি, জহির সর্দারের বিরুদ্ধে তিনটি, ফয়সাল বেপারীর বিরুদ্ধে দুইটি, আক্কাস আলীর বিরুদ্ধে তিনটি এবং আসিফের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। তারা প্রত্যকেই একাধিকবার গ্রেফতার হয়েছে এবং জেলে গিয়েছে।’

তিনি বলেন, ‘গ্রেফতার ব্যক্তিরা প্রত্যেকেই বিভিন্ন পেশায় জড়িত। কেউ দিনমজুর, কেউ টোকাই, কেউবা ভাঙারি দোকানি। তবে রাতে সবাই ছিনতাই করতো। তারা দলবেঁধে নির্জন কোনও জায়গায় ওৎ পেতে থাকতো। একাকি কোনও পথচারী পেলে তাকে জাপটে ধরে সবকিছু ছিনিয়ে নিতো। কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে ছুরি ও ব্লেড দিয়ে আঘাত করতো। বুধবার রাতে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।’

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী