মেয়রের নির্দেশ না মেনে লেকের পাড়ে বসছে দোকানপাট, ব্যবস্থা নেবে ডিএসসিসি

আবির হাকিম
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১৯আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২২

দূষণ কমাতে এবং লেকের সামগ্রিক পরিবেশ নান্দনিক রাখতে প্রতি বুধবার রাজধানীর ধানমন্ডি লেকের বাণিজ্যিক স্থাপনা ও হোটেল-রেস্টুরেন্ট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। মেয়রের নির্দেশনা সত্ত্বেও ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখেননি। এর আগে মেয়রের এই নির্দেশনাকে কেবলমাত্র ‘কথার কথা’ বলেও মন্তব্য করেছিলেন লেকের ব্যবসায়ীরা। মেয়রের নির্দেশ না মেনে বুধবার লেকে দোকানপাট খোলা রাখায় ব্যবস্থা নেবে ডিএসসিসি।

বুধবার (২১ ফেব্রুয়ারি) ধানমন্ডি লেক এলাকা ঘুরে দেখা গেছে, সেখানকার সব ধরনের বাণিজ্যিক স্থাপনা ও হোটেল-রেস্টুরেন্ট খোলা রয়েছে।

লেকের হোটেল-রেস্টুরেন্ট খোলা রয়েছে

লেক নিয়ে নির্দেশনা দিয়ে মেয়র তাপস বলেছিলেন, পরিষ্কার রাখতে এবং পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে প্রতি বুধবার ধানমন্ডি লেক বন্ধ ঘোষণা করা হলো। সেদিন এই লেকে কেউ প্রবেশ করতে পারবে না। আমাদের পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকবে। সেদিন লেক পরিষ্কার করা হবে।

তিনি বলেন, লেকের নিরাপত্তা ঠিক রাখতে রাত সাড়ে ৯টার মধ্যে সব দোকানপাট বন্ধ করা হবে। তবে লেকের অভ্যন্তরীণ হোটেল-রেস্টুরেন্ট রাত সাড়ে ১০টার মধ্যে বন্ধের নির্দেশনা দেন তিনি।

লেকের বাণিজ্যিক স্থাপনা ও হোটেল-রেস্টুরেন্ট খোলা

ডিএসসিসি মেয়র বলেন, ধানমন্ডি লেকের নিরাপত্তা ও পরিবেশ ঠিক রাখতে রাত সাড়ে ৯টার মধ্যে সব দোকানের চুলা ও খাবার পরিবেশন বন্ধ হয়ে যাবে। কেউ নির্দেশনা না মানলে জরিমানার পাশাপাশি কারাদণ্ড দেওয়া হবে বলেও জানিয়েছেন শেখ ফজলে নূর তাপস।

এদিকে, মেয়রের নির্দেশনার পরও সাপ্তাহিক বন্ধ বুধবারে ব্যবসায়ীরা দোকানপাট খোলা রাখায় ব্যবস্থা নিতে যাচ্ছে সিটি করপোরেশন।

ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেয়র যে নির্দেশনা দিয়েছেন, তা মান্য করা ধানমন্ডি লেকের ব্যবসায়ী ও ইজারাদারদের জন্য অপরিহার্য। যে সব ব্যবসায়ী নির্দেশনা অমান্য করেছেন, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো।’

ছবি: প্রতিবেদক

 /এএইচএ/আরকে/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী