হাজারীবাগে তরুণীর মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৬আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৯

রাজধানীর হাজারীবাগে রুবি তোহা (১৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রিফাত, আরমান ও শাওন নামে তিন জনকে আটক করেছে পুলিশ। হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সাহাবুদ্দিন ভূঁইয়া এ তথ্য জানান।

রুবির গ্রামের বাড়ি টাঙ্গাইল মধুপুরের চরই ভিটা গ্রামে। বর্তমানে হাজারীবাগ পুরাতন ধানমন্ডি ১৫ নম্বর রোডের একটি বাসায় থাকতেন।

হাসপাতালে নিয়ে যাওয়া মৃতের বন্ধু আরমান সাংবাদিকদের বলেন, ‘সোমবার সকালে ধানমন্ডি ১৫ নম্বর এলাকা থেকে অসুস্থ অবস্থায় হাজারীবাগ কালুনগর এলাকায় নিজের বাসায় যায় রুবি। খবর পেয়ে রিফাতও সেখানে যায়। তখন রুবি কিছুটা অসুস্থ ছিল। নাস্তা করার পর আরও বেশি অসুস্থবোধ করলে আমরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।’

আরমান আরও জানান, রুবি একটি বারে চাকরি করতো। তার ধারণা, অতিরিক্ত মদ পান ও ঘুমের ওষুধ খাওয়ায় রুবির মৃত্যু হতে পারে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, সোমবার বেলা ১১টার দিকে ওই তরুণীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনে কয়েকজন তরুণ। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

রুবির মৃত্যুর ঘটনাটি খতিয়ে দেখছেন জানিয়ে এসআই সাহাবুদ্দিন ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রুবির মৃত্যু ঠিক কী কারণে হয়েছে এখনও বোঝা যাচ্ছে না। তবে সে ও তার বন্ধুরা সবাই ডিজে পার্টির সদস্য। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।’ এখনও এ বিষয়ে কোনও মামলা হয়নি বলে জানান তিনি।

/এআইবি/জেইউ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক