রাজধানীর গুলশানে ইসমাইল গিল সেরেনো (৫৮) নামে এক স্প্যানিশ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (৩ মার্চ) বিকালে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি বাংলাদেশে স্পেন দূতাবাসের কর্মকর্তা ছিলেন। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ সব তথ্য জানান।
তিনি বলেন, ‘গুলশানে পিংক সিটির বিপরীতে একটি ভবনের ছাদ থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তিনি মানসিক বিকারগ্রস্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।’
ওসি জানান, মরদেহ সুরতহাল করে হাসপাতালে নেওয়া হবে ময়নাতদন্তের জন্য। পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। প্রাথমিক ধারণা কার হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।









