কদমতলীতে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৪, ১৬:২৯আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১৬:৩৭

রাজধানীর কদমতলীর পূর্ব মুরাদপুরে রুবিনা রিমি (২২) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ মার্চ) সকালে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এসব তথ্য জানান।

রিমি পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের রুস্তম আলী হাওলাদারের মেয়ে। তার স্বামী স্বপনের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। বর্তমানে রাজধানীর পূর্ব মুরাদপুরে স্বামীসহ ভাড়া বাসায় থাকতেন। রাজধানীর বোরহান উদ্দিন কলেজের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।

রিমির মা জোসনা বেগম সাংবাদিকদের বলেন, এক বছর আগে স্বপনকে ভালোবেসে বিয়ে করে রিমি। পরে আমরা জানতে পারি, স্বপনের আরেকটা স্ত্রী আছে। তবে তাদের কোনও সন্তান হয়নি। সে কারণে স্বপন আগের বিয়ের বিষয়টি গোপন রাখে। রিমি অন্তঃসত্ত্বা ছিল। ’

তিনি বলেন, শুক্রবার দিবাগত রাতে খবর পাই, রিমি সবার অগোচরে গলায় ফাঁস নিয়েছে। পরে স্বপনের বাসায় গিয়ে রিমিকে মেঝেতে অচেতন অবস্থায় দেখতে পাই। বিষয়টি কদমতলী থানা-পুলিশকে জানালে শনিবার বেলা ১১টার দিকে রিমিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয় পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

জোসনা বেগমের দাবি, তার মেয়ে আত্মহত্যা করতে পারে না। রিমি আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে সেটা খতিয়ে দেখতে হবে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এআইবি/জেইউ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম