যাত্রাবাড়ীতে ছাদ থেকে ‘লাফিয়ে পড়ে’ শিক্ষার্থীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২৪, ১৩:৫৫আপডেট : ১২ মার্চ ২০২৪, ১৩:৫৭

রাজধানীর যাত্রাবাড়ীতে ছাদ থেকে লাফিয়ে পড়ে তোফা ইসলাম (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, তার মানসিক সমস্যা ছিল। ডিএমপির যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান এসব তথ্য জানান।

যাত্রাবাড়ীর ডিএনডি, গোল্ডেন ব্রিজের পাশে কোনাপড়া পার ডগাইর এলাকায় পরিবারের সঙ্গে থাকতো তোফা। তার বাবা শরিফুল ইসলাম। মা স্কুল শিক্ষিকা সালমা পারভীন। তোহা ছিল তাদের একমাত্র সন্তান। সে ডেমরার শামসুল হক খান কলেজে মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।

মৃতের পরিবারের বরাত দিয়ে এসআই মেহেদী হাসান বলেন, ‘সোমবার দিবাগত রাতে সবার অগোচরে পঞ্চম তলার ছাদে গিয়ে লাফিয়ে পড়ে তোফা। পরে স্বজনরা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা পর তাকে মৃত ঘোষণা করেন। করোনা আক্রান্ত হয়ে সুস্থ হলেও পরে তার মানসিক সমস্যা দেখা দেয়। এ জন্য ডাক্তারও দেখানো হয়েছিল।’

কোনও অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহটি বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসআই।

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম