ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২৪, ১৬:১১আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১৬:১৫

রাজধানীর ডেমরায় নির্মাণাধীন পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম আকবর হোসেন নিরব (৩১)।  পেশায় তিনি রড মিস্ত্রি ছিলেন।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৯টার দিকে ডেমরার সানারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

নিরবের ভোলার লালমোহন উপজেলার তারাগঞ্জের মো. সিরাজের ছেলে। বর্তমানে পূর্ব সানারপাড় লন্ডন মার্কেটের পাশে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তার স্ত্রী শারমিন বেগম সাত মাসের অন্তঃসত্ত্বা। পাঁচ ভাই এক বোনের মধ্যে নিরব ছিলেন বড়।

মৃতের সহকর্মী শাহিন হাসান জানান, নিরব নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদের পাশে বাড়তি রডের অংশ হাতুড়ি দিয়ে ভাঙছিলেন। ওই সময় নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে তাকে নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা দুপুর ১২টার দিকে তিনি মারা যান।

বাচ্চু মিয়া বলেন, ‘ওই ব্যক্তির মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।’

/এআইবি/জেইউ/আরকে/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী