খিলগাঁওয়ে রিকশাচালকের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২৪, ১৫:২৯আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১৫:৩০

রাজধানীর খিলগাঁওয়ে মো. মমিন (১৯) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) খিলগাঁওয়ের সিপাহীবাগের একটি ভবন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ডিএমপির খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রহিম এ সব তথ্য জানান।

মমিন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সর্বসন গ্রামের মো. সোহেলের ছেলে। বর্তমানে সিপাহীবাগে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। এক বছর বয়সী এক ছেলের জনক ছিলেন তিনি।

এসআই বলেন, ‘বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই ভবনের আট তলার নির্মাণাধীন লিনটনে ঝুলতে দেখা যায় মমিনকে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।’

এসআই বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, বাবার সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে সে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। এছাড়াও অন্য কোনও কারণ রয়েছে কিনা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বলা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

ওই ভবনের ম্যানেজার মোহাম্মদ আলী বলেন, ‘মমিন পেশায় বেটারিচালিত রিকশাচালক। আট তলা ভবনের চার তলার একটি ফ্লাটে একপাশে আমি থাকি, অপর পাশে মমিন পরিবার নিয়ে থাকতো। ভবনটির চার তলার ওপর থেকে আট তালা পর্যন্ত নির্মাণকাজ চলছে।’

তিনি বলেন, ‘আজ ভোরের দিকে মমিন হঠাৎ আমার রুমে প্রবেশ করে। তখন আমার পরিবারের লোকজন চিৎকার দিয়ে উঠলে সে দৌঁড়ে বের হয়ে যায়। বিষয়টি আমি মমিনের বাবার কাছে বললে, এ নিয়ে তাদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে সে সবার অগচরে ওই ভবনের অষ্টম তলায় নির্মাণাধীন লিনটনে রশি পেঁচিয়ে ফাঁস নেয়।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম