ট্রেনের বিলম্ব সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করছি: মহাপরিচালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৪, ১২:৫০আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১২:৫৪

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) সরদার সাহাদাত আলী বলছেন, ঈদযাত্রায় ট্রেনের বিলম্ব সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করছে বাংলাদেশ রেলওয়ে। যেসব ট্রেনের সময়সূচিতে বিলম্ব আছে, সেগুলোকে প্রতি ঘণ্টায় মনিটরিং করা হচ্ছে। বিশেষ কোনও ঘটনা না ঘটলে আমাদের যে ব্যবস্থাপনা আছে, তাতে সব ট্রেন সঠিক সময়ে চালানোর ব্যবস্থা করতে পারবো।

শনিবার (৬ এপ্রিল) ঢাকা রেলওয়ে স্টেশনে ঈদযাত্রা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাহাদাত আলী বলেন, ‘পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের ট্রেন সমন্বয়ের জন্য পশ্চিমাঞ্চলের কর্মকর্তাদের আমরা ঢাকায় এনেছি। কিছু বিলম্ব থাকতে পারে। কিন্তু খুব বেশি বিলম্ব হবে, এটা মনে করছি না। বিলম্বগুলো সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করবো।’

ট্রেন ছাড়ার সময় যাত্রীদের চাপ থাকে, পথে নানা ঘটনা ঘটে, এ জন্য কিছুটা বিলম্ব হয় জানিয়ে মহাপরিচালক বলেন, ‘সবকিছু বিবেচনা করে ট্রেন চলাচলে কিছুটা বিলম্ব হবে বলে আমরা ধরে নেই। আমাদের যে ট্রেনগুলো স্বাভাবিকভাবে চলে, তার বাইরে শেষ তিন দিন ভিড় সামাল দিতে সংখ্যাটা বাড়ানো হয়েছে। যাত্রীচাহিদা বিবেচনা করে অতিরিক্ত কোচ সংযোজনও বাড়ানো হচ্ছে।’

/জেডএ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক