পহেলা বৈশাখ ঘিরে কোনও হামলার তথ্য নেই র‍্যাবের কাছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ এপ্রিল ২০২৪, ১৩:৫৯আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১৮:৪৭

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন বলেছেন, এবার পহেলা বৈশাখ ঘিরে জঙ্গি হামলার কোনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তারপরও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নাশকতার তথ্য নেই বলে আমরা আত্মতৃপ্তিতে ভুগছি না।

শনিবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর রমনার বটমূলে বৈশাখের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

র‍্যাব ডিজি বলেন, ‘র‍্যাব সদর দফতর থেকে ঢাকাসহ সারা দেশে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। গোয়েন্দা ও সাইবার টিমের মনিটরিংয়ের মাধ্যমে জঙ্গিদের যেকোনও ধরনের নাশকতার তৎপরতা নস্যাৎ করে দিতে র‌্যাব প্রস্তুত।’

তিনি বলেন, ‘ভার্চুয়াল জগতে বৈশাখকে কেন্দ্র করে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে কেউ যাতে অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করতে না পারে, এ জন্য র‌্যাবের সাইবার টিম অনলাইনে সর্বদা নজর রাখছে। পহেলা বৈশাখের অনুষ্ঠানে কোনও নারী হেনস্তার শিকার হলে ভ্রাম্যমাণ আদালতসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ কোনও হয়রানির শিকার হলে অবশ্যই র‌্যাব সদস্যদের জানাবেন। আমরা জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।’

বৈশাখের অনুষ্ঠানস্থলগুলোর নিরাপত্তার ব্যাপারে জানিয়ে তিনি বলেন, ‘প্রতিটি এলাকায় অনুষ্ঠানের স্থলগুলোতে র‍্যাবের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। যেসব স্থানে লোকসমাগম হবে, সেখানকার নিরাপত্তার জন্য আমরা পর্যাপ্ত টহলসহ সাদা পোশাকের সদস্যদের নিয়োজিত রেখেছি। ঢাকায় পহেলা বৈশাখের স্থানগুলোতে বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াডসহ সুইপিং সম্পন্ন করা হবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমাদের গোয়েন্দা সদস্যরা নজরদারি অব্যাহত রেখেছে।’

/এবি/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী