লালবাগে নারীর মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২৪, ১৫:০৫আপডেট : ০১ মে ২০২৪, ১৫:১১

রাজধানীর লালবাগে সানজিদা (২২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে লালবাগ শাহীদ নগর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরহেদ উদ্ধার করা হয়। ডিএমপির লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব রহমান এ তথ্য জানান।

সানজিদা শরীয়তপুরের নুর ইসলামের মেয়ে। নদীতে গ্রামের বাড়ি বিলীন হয়ে যাওয়ায় তারা বাবা-মা ঢাকায় থাকেন।

ওই নারীর পরিবাবের বরাত দিয়ে এসআই রাজিব রহমান বলেন, ‘বছর খানিক আগে প্রেম করে মো. শামীম নামে এক রিকশাচালককে বিয়ে করেন সানজিদা। এর কিছু দিন পর জানতে পারেন তার স্বামী মাদকাসক্ত। শামীম ঠিকমত কাজে যায় না, নেশা করে। এ সব নিয়ে তাদের মধ্যে ঝামেলা চলছিল।  শামীম বাইরে গেলে ফেরে কয়েক দিন পর। এ সব নিয়ে মাঝে-মধ্যেই তাদের মধ্যে বাগবিতণ্ডা হতো। পরে মঙ্গলবার রাত দেড়টার দিকে সবার অগোচরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নেন সানজিদা। স্বজনরা উদ্ধার করে বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার মৃত্যুর অন্য কোনও কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম