খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২৪, ১৮:৪১আপডেট : ০৬ মে ২০২৪, ১৮:৪১

রাজধানীর খিলক্ষেত এলাকায় নকশাবহির্ভূত ভবনে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় কয়েকটি নকশাবহির্ভূত ভবনের আংশিক অংশ অপসারণ করা হয়। সোমবার (৬ মে) সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত এ অভিযান চলে। এতে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, ‘নকশাবহির্ভূত নির্মাণাধীন ভবনগুলোর সেটব্যাক ও ভয়েডে ব্যত্যয় পাওয়া গেছে। পরবর্তী সময়ে তারা যেন রাজউকের অনুমোদিত নকশা মেনে ইমারত নির্মাণ করে সে বিষয়ে মুচলেকা নেওয়া হয়েছে।’

অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম

অথরাইজড অফিসার প্রকৌশলী জোটন দেবনাথ বলেন, ‘রাজউক অনুমোদিত নকশা মেনে ভবন নির্মাণ এবং রাস্তায় নির্মাণসামগ্রী রেখে মানুষের চলাচলে যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা না হয়, সে বিষয়ে জনসচেতনতা তৈরি করা হচ্ছে। নকশা মেনে ভবন নির্মাণ না করা হলে বাসিন্দাদেরই বিপদ হতে পারে। আর নির্মাণসামগ্রী রাস্তায় রাখার মাধ্যমে দুর্ঘটনা যেমন ঘটে একইসঙ্গে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে।’

রাজউক জানায়, অভিযানে সেখানকার স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছেন। স্থানীয়রা মনে করেন, রাজউক নিয়মিত এ ধরনের অভিযান চলমান রাখলে কেউ নকশাবহির্ভূত ভবন তৈরির সাহস পাবে না। এতে দুর্ঘটনা কমবে।

ভ্রাম্যমাণ আদালতের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন– রাজউক জোন-৪ এর পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম, অথরাইজড অফিসার প্রকৌশলী জোটন দেবনাথ, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ রাজউকের অন্যান্য কর্মকর্তা।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী