টানা দেড় ঘণ্টার ঝুম বৃষ্টিতে ভেসে গেছে রাজধানীর অধিকাংশ সড়ক। শনিবার (১১ মে) সকালে ঢাকায় ৮৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাতে আবারও বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
শনিবার সরকারি অফিস বন্ধ থাকলেও জরুরি সেবা ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো খোলা। তুমুল বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয়েছে অফিসগামীসহ জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষকে। একদিকে যানবাহন সংকট, অন্যদিকে প্রচুর বৃষ্টিতে ডুবে গেছে অনেক পথঘাট।









